ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

পর্ষদ বাতিল করে বিজিএমইএ’তে প্রশাসক নিয়াগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে সরকার। তার বদলে সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসক হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ ধারা মোতাবেক এ নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মো. আবদুর রহিম খানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বেশ কিছু বাণিজ্য সংগঠনের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় সরকার। রাজনৈতিক পটপরিবর্তনের আগে বিজিএমইএর সভাপতি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

৫ আগস্ট সরকার পতনের আগ মুহূর্তে দেশ ছেড়ে চলে যান তিনি। এরপর বিজিএমইএর সভাপতির দায়িত্ব নেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পর্ষদ বাতিল করে বিজিএমইএ’তে প্রশাসক নিয়াগ

আপডেট সময় ১০:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪