ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

এবারও হচ্ছে না আয়কর মেলা, থাকছে বিকল্প

নিজস্ব প্রতিবেদক

এবারও আয়কর মেলা না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঘরে বসেই অনলাইনে রিটার্ন জমা দিতে বেশি উৎসাহ দিচ্ছে এনবিআর। তবে সব কর অঞ্চলে সেবাকেন্দ্র চালু করা হবে।

এনবিআরের একটি সূত্র জানিয়েছে, প্রত্যেক কর কার্যালয়ে নভেম্বর মাসজুড়ে সেবা মাস পালন করা হবে। এ ছাড়া সচিবালয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে কর কর্মকর্তারা সহায়তা দিতে যাবেন বলেও জানা গেছে। সহায়তা দিতে নিয়োগ দেওয়া হতে পারে স্বেচ্ছাসেবী।

জানা গেছে, সব কর অঞ্চলে এবার করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করা হবে। সেখানে রিটার্ন জমা দেওয়া যাবে। একইসঙ্গে রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হবে সেবাকেন্দ্রে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্রও পাবেন করদাতারা।

২০১০ সাল থেকে প্রতিবছর কর মেলা আয়োজন করে আসছে এনবিআর। তবে করোনাপরবর্তী সময়ে ২০২০ সাল থেকে আর মেলা হয়নি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবারও হচ্ছে না আয়কর মেলা, থাকছে বিকল্প

আপডেট সময় ১১:২২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪