ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

৬শ’ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে এসআইবিএল

নিজস্ব প্রতিবেদক

একদিনে ৬শ’ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল)। নভেম্বর মাসের ১ তারিখ থেকে তাদের অব্যহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। ব্যাংকের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, বিনাপরীক্ষার মাধ্যমে চাকরিতে নিয়োগ পাওয়া এসব কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নতুন গঠিত বোর্ড। ছাঁটাইকৃতদের প্রায় সবাই এসআলমের নিজ এলাকা চট্টগ্রামের পটিয়ার বলে জানা যায়।

ব্যাক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. সাদিকুল ইসলাম বলেছেন, এটা চলমান প্রক্রিয়া। নিয়মের মধ্যে থেকে সব করা হচ্ছে। এখানে অনিয়ম যেন আর না হয় সেই চেষ্টা চলছে। তবে কতজন টারমিনেট তার সংখ্যা বলা যাবে না।

এবিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ-এর সঙ্গে কথা বলতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও কথা বলা যায়নি।

প্রসঙ্গত, এস আলমের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ গত ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংক এক আদেশে পর্ষদ বাতিল করা হয়। একইসঙ্গে একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডারসহ পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৬শ’ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে এসআইবিএল

আপডেট সময় ০৮:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪