ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান হেলাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বেসিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে হেলাল আহমেদ চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। গত ৩১ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। সোমবার অর্থ মন্ত্রণালয়সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, হেলাল আহমেদ চৌধুরীকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সময় তিনি আর্থিক প্রতিষ্ঠান বা বীমা প্রতিষ্ঠানের পরিচালক থাকলে তা থেকে পদত্যাগের শর্তে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে ৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে বেসিক ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেমকে অপসারণ ক‌রে‌ছে সরকার।

২০২৩ সালের ১৫ নভেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. আবুল হাসেম। তিনি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান হেলাল আহমেদ

আপডেট সময় ১২:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪