ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করলে হার্ডকপির প্রয়োজন নেই: এনবিআর

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের পর কোনো হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৫ নভেম্বর) এনবিআর থেকে এ সংক্রান্ত স্পষ্টীকরণ বিবৃতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ডকপি চাওয়া হয় যা আইনসঙ্গত নয়। তাই অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না।

এনবিআর জানায়, দাখিলপত্র, সহগ ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণ করার বিধান নেই। তবে স্থানীয় মূল্য সংযোজন কর বা ভ্যাট অফিসে কার্যালয়ে কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে। অধিকন্তু, দাখিলপত্র ডাকযোগেও প্রেরণ করা যায়।

যদিও এনবিআর কাগুজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সবাইকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার জন্য অনুরোধ করেছে।

ভ্যাট আইন অনুযায়ী, ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে রিটার্ন দিতে হয়। অন্যথায় জরিমানা ও সুদ আরোপ করা হবে। নতুন ভ্যাট আইন অনুযায়ী, ভ্যাট নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের বেচাকেনার ওপর ভিত্তি করে ভ্যাট রিটার্ন দিতে হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করলে হার্ডকপির প্রয়োজন নেই: এনবিআর

আপডেট সময় ১১:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪