ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

ঢাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’, বছরের সর্বোচ্চ দূষণ

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

বায়ুদূষণে গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্বের ১২৬ দেশের মধ্যে শীর্ষে ছিল। আজ বৃহস্পতিবার অবস্থান দ্বিতীয়। তবে আজ ঢাকার বায়ু যতটা দূষিত, চলতি বছর আগে তা কখনো হয়নি। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে আজ সকাল ৯টার দিকে ঢাকার স্কোর ছিল ৩৪১। এ মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। আজ সকালে বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, স্কোর ৩৬০।

স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকার বাতাসের মান আজ যা, তা এ বছরের সর্বোচ্চ।

কামরুজ্জামান মজুমদার বলেন, ‘আন্তর্জাতিক রীতি অনুযায়ী কোনো এলাকায় পরপর ৩ দিন ৩ ঘণ্টা যদি বায়ুর মানসূচক ৩০০’র বেশি থাকে, তাহলে ওই এলাকায় বায়ুদূষণজনিত স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা হয়। এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা পরিবেশ মন্ত্রণালয় কিংবা উভয়ে মিলে নিতে পারে। এই জরুরি অবস্থার সময়ে, বিশেষ করে স্কুল-কলেজগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা, দূষণকারী শিল্পকারখানা সাময়িকভাবে বন্ধ, যান চলাচলে কঠোরতা জারি এবং স্বাস্থ্যগত সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। আরও দু–এক দিন পরিস্থিতি দেখে আমাদের এখানেও এসব ব্যবস্থা নেওয়া উচিত।’

রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎস যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া আর ইটভাটা। এসব উৎস বন্ধে সরকারি উদ্যোগগুলো মোটেও কার্যকর হচ্ছে না বলেই মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এগুলো হলো ইস্টার্ন হাউজিং ২ (স্কোর ৪৮৭), আগা খান একাডেমি (৩৯৮), ঢাকার মার্কিন দূতাবাস (৩৯৮)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৫০ শতাংশ বেশি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিউজ ডেস্ক

ঢাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’, বছরের সর্বোচ্চ দূষণ

আপডেট সময় ১১:৪৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪