ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বাফুফের মনোনয়নপত্র বিতরণ শুরু ৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ।
আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে মননোয়নপত্র বিতরণ। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
এবারও ২১টি পদে নির্বাচন হবে। ইতোমধ্যেই বাফুফে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল এবং তরফদার রুহুল আমিন। তবে দুজনের কেউই নিজেদের প্যানেল কিংবা কারা তাদের সঙ্গী হবেন এমন কিছুই জানাননি। তফসিল ঘোষণার পরই সব জানাবেন বলেছিলেন তারা।
মনোনয়ন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। ১৬ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। ১৭ অক্টোবরের মধ্যে মনোনয়নের বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে তা জানাতে হবে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর ১৮ অক্টোবর শুনানি করা হবে। মনোনয়ন প্রত্যাহারের সময় ১৯-২০ অক্টোবর। এরপর আর প্রার্থিতা বাতিল করা যাবে না।
মনোনয়পত্রের দাম আগের মতোই রাখা হয়েছে। সভাপতি পদে মননোয়নপত্রের দাম ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার, সদস্য ২৫ হাজার। আগামী ২৬ অক্টোবর দুপুর ২ টা থেকে ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীকে কমপক্ষে ২৫ বছর বয়সী হতে হবে। সর্বোচ্চ বসয়সীমা ৭২ বছর।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাফুফের মনোনয়নপত্র বিতরণ শুরু ৯ অক্টোবর

আপডেট সময় ০২:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪