ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

নতুন বোলিং কোচ নিয়োগ দিলো সানরাইজার্স হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক

ভারতের সাবেক পেসার বরুন অরুনকে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে খবরটি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি।

চলতি বছরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরে গেছেন বরুন। জাতীয় দলের হয়ে ১৮টি ম্যাচ (৯টি করে টেস্ট এবং ওয়ানডে) খেলেছেন সাবেক এই পেসার। নিয়েছেন ২৯ উইকেট।

আইপিএলে ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত নয় মৌসুমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বরুন। ৮.৯৩ ইকোনমিতে নিয়েছেন ৪৪ উইকেট।

২০২৪ আইপিএলে রানার্সআপ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু ২০২৫ মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে বিদায় নেয় তারা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৮৬ রানের মৌসুমসেরা সংগ্রহ গড়েছিল দলটি। কিন্তু বোলিংয়ে ভুগেছে ভীষণ।

গত দুই মৌসুমে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন বোলিং কোচ ছিলেন দলটির। ফ্রাঙ্কলিনের অধীনে প্রত্যাশিত উন্নতি না হওয়াতেই সম্ভবত স্বদেশি বরুনের দিকে ঝুঁকেছে হায়দরাবাদ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুন বোলিং কোচ নিয়োগ দিলো সানরাইজার্স হায়দরাবাদ

আপডেট সময় ০৮:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫