ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে প্রতিবেদন পেশ

নিজস্ব প্রতিবেদক

পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার কাছে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি দেওয়া হয়। এ সময় কমিটির প্রধান জাকির আহমেদ খানসহ অন্য সদস্যরা উপস্থিতি ছিলেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশে সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি নির্ধারিত ৯০ দিনের আগেই প্রতিবেদন পেশ করায় তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। প্রতিবেদন পেশ করার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে প্রতিবেদন পেশ

আপডেট সময় ০১:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪