ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ঢাকা-গাজীপুর রুটে কমিউটার ট্রেন ও বিআরটিসির এসি বাস সেবা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি (গাজীপুর)

রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকার পথে চালু হলো চার জোড়া নতুন কমিউটার ট্রেন। এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনও (বিআরটিসি) পরিচালনায় শুরু করেছে শিববাড়ী-ঢাকা-গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস।। এর ফলে যাত্রীরা সহজেই ঢাকা যেতে এবং ঢাকা থেকে গাজীপুরে ফিরতে পারবেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টশেন আনুষ্ঠানিকভাবে এসব ট্রেন উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পতাকা নাড়িয়ে এই রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন তিনি।

নতুন ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজীপুরের বাসিন্দারা। ট্রেন চালুর খবরে সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। গাজীপুরের বাসিন্দারা বলেন, ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকার দূরত্ব আরও কমবে।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় রেল উপদেষ্টা বলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

২৬ মার্চ উপলক্ষে ঢাকা-নরসিংদী ও আর ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালুর কথা জানান রেলপথ উপদেষ্টা।

পরে মেট্রোলের আদলে নির্মিত এই কম্পিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্র স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন ফাওজুল কবির খান।

গাজীপুর-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনগুলো হলো: তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।

সূচি অনুযায়ী, তুরাগ কমিউটার শুক্রবার এবং জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে। তুরাগ কমিউটার-২ জয়দেবপুর থেকে ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে এ ট্রেন থামবে। তুরাগ কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে রাত সোয়া ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।

জয়দেবপুর কমিউটার-২ ও জয়দেবপুর কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে যথাক্রমে সকাল ৭টা ১০ মিনিট ও দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেন দুটি তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।

তুরাগ কমিউটার-১ ঢাকা থেকে বিকেল ৫টায় জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-১ ঢাকা থেকে বিকেল ৫টা ২৫ মিনিটে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে এ ট্রেন থামবে। জয়দেবপুর কমিউটার-৩ ঢাকা থেকে বেলা ১১টায় জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এটিও তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।

তুরাগ কমিউটার-৩ ঢাকা থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে যাবে। এই ট্রেন তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে থামবে।

এদিন সকাল সাড়ে আটটার দিকে উপদেষ্টা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় ঢাকা থেকে শিববাড়ী, গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল উদ্বোধন করেন। শহরের শিববাড়ী বিআরটি স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা-গাজীপুর রুটে কমিউটার ট্রেন ও বিআরটিসির এসি বাস সেবা উদ্বোধন

আপডেট সময় ১১:১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪