ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টাদের অস্বস্তি হয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

আগামীদিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অস্বস্তি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

এসময় তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কত সময় দরকার তা জনগণ জানতে চায়।’

মহান বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় বিএনপি নেতারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একতরফা রাজনীতি করার জন্য আওয়ামী লীগের সমালোচনা করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামীদিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামীদিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ চাইলে সরকারের উপদেষ্টাদের অস্বস্তির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জনগণের কাছে সংস্কারের প্রয়োজনীতা নিয়ে প্রশ্ন উঠবে।’

সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের পরিষ্কার করারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা করায় আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কষ্টে আছে।’

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন দেবে, তা জানার অধিকার জনগণের আছে। প্রতিদিনই ডেঙ্গুতে মানুষের মৃত্যু হচ্ছে, লাগামহীন মূল্যের কারণে মানুষ নাজেহাল। তাই সংস্কার আগে না সংসার আগে, এই প্রশ্নটি মানুষের কাছে মুখ্য হয়ে উঠতে পারে। সংস্কারে বিলম্ব যেন মানুষকে কষ্ট না দেয় সে পথে এগোনো প্রায়াজন।

তিনি আরও বলেন, আমি মনে করি জবাবদিহিমূলক সংসদ কার্যকর থাকলে দেশে সুশাসন থাকবে। কেউ স্বৈরাচার হতে চাইলে কোনো বিধান তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাই রাষ্ট্র ফ্যাসিস্টমুক্ত রাখতে চাইলে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রোডম্যাপ ও কাজের হিসাব চাইলে যদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা যায়, তবে তা জনআকাঙ্খাবিরোধী। এটা জাতির জন্য বড় চিন্তার বিষয়। অন্তর্বর্তী সরকার অচিরেই নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করবে বলে প্রত্যাশা করি।

এ সময় নেতাকর্মীদের জনগণের বিশ্বস্ত সঙ্গী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের ভাবতে হবে। একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্যই বিএনপির ৩১ দফা। সব নেতাকর্মীদের বলতে চাই নির্বাচনী যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী জনগণ। তাই জনগণকে সঙ্গে রাখুন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টাদের অস্বস্তি হয়: তারেক রহমান

আপডেট সময় ১২:২৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪