ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ক্যারিবীয়দের ১৪৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শেষ মুহূর্তে জ্বলে উঠেছিলো শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসানের ব্যাট। এ দু’জনের ছোট্ট ঝড়ে মোটামুটি একটা সম্মানজনক স্কোর হলো বাংলাদেশের। যদিও তা খুব বেশি কাজে আসবে কি না, সংশয় রয়েছে। তবুও, টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে লিটন দাসের দল।

শেষ মুহূর্তে ১৩ বলে ২৭ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ৩টি ছক্কা এবং ১টি বাউন্ডারির মার ছিল তার এই ইনিংসে। ২৪ বলে ২৬ রানে অপরাজিত থাকেন শেখ মেহেদী হাসান। তাদের আগে ৩২ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে যান সৌম্য সরকার।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশের টি-২০ সিরিজ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নস ভ্যালে গ্রাউন্ডে শুরুতেই টস হারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস হারলেও শুরুতে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি।

টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই বিপর্যয়ে বাংলাদেশ দলের ব্যাটিং। সৌম্য সরকার ছাড়া আর কোনো ব্যাটারই বলতে গেলে সেভাবে দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।

শেষ পর্যন্ত সৌম্য সরকারও বোল্ড হয়ে ফিরে গেলেন। ৩২ বল খেলে ৪৩ রানে বোল্ড হয়ে যান ওবেদ ম্যাকয়ের বলে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ক্যারিবীয়দের ১৪৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আপডেট সময় ০৮:০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪