ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

লঘুচাপের আশঙ্কা শীতের মধ্যেই, বৃষ্টি থাকতে পারে তিন দিন

নিজস্ব প্রতিবেদক

ছবি আরকাইভ থেকে

চলছে শীতের মৌসুম। এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার থেকে। এ বৃষ্টি তিন দিন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনার বিষয়টি আগামী বুধবার আরও নিশ্চিত হওয়া যাবে। আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টির পর বাড়তে পারে শীত।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, “লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার বৃষ্টি শুরু হতে পারে। তবে শনিবারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে বা আকাশ মেঘলা থাকতে পারে। উপকূলের বাইরে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা এখনো কম। বৃষ্টির বিষয়টি আসলে আগামী বুধবার অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে।”

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ভারতের ওডিশার উপকূলে এই লঘুচাপ সৃষ্টি হলে বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে। আর এই বৃষ্টির পর তাপমাত্রা কমে যেতে পারে। তবে বৃষ্টির আগে আগামী কয়েক দিন তাপমাত্রা একটু বাড়তে পারে।

এদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৯.২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে আজ তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লঘুচাপের আশঙ্কা শীতের মধ্যেই, বৃষ্টি থাকতে পারে তিন দিন

আপডেট সময় ০৯:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪