ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জামায়াতকে পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিক্রি হবে না : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

জনগণ জামায়াতে ইসলামীকে পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শেখ হাসিনা পরিবারকে উদ্দেশ করে জামায়াতের আমির বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছিল।

তিনি বলেন, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে আছে। যে জাতি তাদের উচিৎ শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। ’২৪- এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে এজন্য বাংলার ১৮ কোটি মানুষকে পাহারা দিতে হবে।

তিনি বলেন, একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন– এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে৷ সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতকে পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিক্রি হবে না : জামায়াত আমির

আপডেট সময় ০৯:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪