ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

এক-দুই মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দল ঘোষণা: জাতীয় নাগরিক কমিটি

নিজস্ব প্রতিবেদক

আগামী দুই-এক মাসের মধ্যেই ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি সুন্দর, নতুন এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষার রাজনৈতিক দল উপহার দেবে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, এবারের বিজয় দিবসটা আমাদের একদিক দিয়ে আনন্দের, আবার বেদনার। আনন্দের এজন্য যে, আমরা ভারতীয় আগ্রাসনমুক্ত এবং মুজিববাদী-ফ্যাসিবাদী যে শক্তি রয়েছে, তা বাংলাদেশ থেকে উৎখাত করে বিজয় উদযাপনে হাজির হয়েছি।

‘কিন্তু দিল্লির যে আচরণ, মুজিববাদ টিকিয়ে রাখতে আগ্রাসী মনোভাব বিদ্যমান, তা নিয়ে সতর্ক থাকতে হবে। হাসিনা ওই প্রান্তে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের যুবসমাজকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। যে লড়াইটা, তা ঐক্যবদ্ধভাবে চলমান রাখতে হবে।’ যোগ করেন জাতীয় নাগরিক কমিটির এ আহ্বায়ক।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এক-দুই মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দল ঘোষণা: জাতীয় নাগরিক কমিটি

আপডেট সময় ০৯:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪