ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ভারতে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব

স্পোর্টস ডেস্ক

লম্বা সময় ধরে বোলিং করে যাচ্ছিলেন সাকিব আল হাসান। কখনও সন্দেহ জাগেনি তার বোলিং অ্যাকশন নিয়ে।

কিন্তু কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে এই অলরাউন্ডার পড়েছিলেন বিপত্তিতে। বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হলে পরীক্ষা দেন তিনি। এতে হতে পারেননি উত্তীর্ণ। পরে ইসিবি থেকে তাকে দেওয়া হয় নিষেধাজ্ঞা।
তবে সুযোগ রয়েছ সাকিবের সামনে। আবারও পরীক্ষা দিতে পারবেন তিনি। আইসিসির বিধি ১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। আর তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে, সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন।

এই সুযোগ কাজে লাগাতে উদ্যোগ নিয়েছেন সাকিব। আগামী ২১ ডিসেম্বর ভারতে ফের অ্যাকশন নিয়ে পরীক্ষার মঞ্চে বসবেন সাকিব। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে পরীক্ষার অংশ হিসেবে প্রায় দুই ঘণ্টা বোলিং করবেন বাঁহাতি এ স্পিনার। বল করার সময়ে তার শরীরে কিছু তারের সংযোগ থাকবে। সেগুলোর মাধ্যমেই পরীক্ষা সম্পন্ন হবে।

এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ফের বোলিং করতে দেখা যাবে সাকিবকে। একইসঙ্গে বোলিং নিয়ে তাকে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব

আপডেট সময় ০৯:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪