ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ ও তার এক ডেপুটি কর্মকর্তা বোমা হামলায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে তারা এ হামলার শিকার হন।

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি বলেছে, ওই জেনারেল ও তার ডেপুটি আবাসিক একটি ভবন থেকে বেরিয়ে তাদের অফিসের গাড়িতে ওঠার সময় বোমাটির বিস্ফোরণ ঘটে। সেই ভবনের ফটকে একটি বৈদ্যুতিক স্কুটারে ৩০০ গ্রাম ওজনের ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা বোমাটি পেতে রাখা ছিল।

রাশিয়ার তদন্ত কর্মকর্তারা বলছেন, রেডিও সিগন্যাল বা মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকে আইইডিটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিস্ফোরণের কারণে ভবনটির জানালা ও ফটক ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্ক করে রাখা গাড়িও।

রুশ তদন্তকারীরা এই হামলার পেছনে ইউক্রেনের বিশেষ বাহিনীকে দুষছেন। তারা মনে করছেন, বিগত দিনে কিয়েভের বিরুদ্ধে কিরিলভের দৃঢ়চেতা অবস্থানই তাকে হত্যার কারণ হয়ে থাকতে পারে। তিনি নিয়মিত সামরিক ব্রিফিংয়ে হাজির হতেন এবং বিভিন্ন সময় বলেছেন, কিয়েভ ও যুক্তরাষ্ট্র বায়োল্যাব চালাচ্ছে এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে।

অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ তুলে আসছিলেন, সেখানে কিরিলভও অভিযুক্ত ছিলেন। এমনকি গত সোমবার (১৬ ডিসেম্বর) কিয়েভে কিরিলভের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত

আপডেট সময় ০৯:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪