ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

কার সঙ্গে জোট বাঁধছেন থালাপতি বিজয়

নিজস্ব প্রতিবেদক

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচন শুধু চমকপ্রদ ফলই দেয়নি, বরং বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনও এনে দিয়েছে। বহু বছর ধরে রাজ্যটিতে যে রাজনৈতিক ব্যবস্থা ছিল, সেটি এবার নড়বড়ে হয়ে গেছে। ১০৭ আসন নিয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কালাগাম (টিভিকে) রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ থেকে মাত্র ১১ আসন দূরে রয়েছে তারা। এ পরিস্থিতিতে জোট সরকার গঠনের লক্ষ্যে কংগ্রেস, বামপন্থি ও অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন বিজয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে টিভি এ খবর জানিয়েছে। তামিলনাড়ুর ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। বিজয় এখন বিরোধী শিবিরের দলগুলোর সঙ্গে জোট গড়তে চাচ্ছেন। যার মধ্যে রয়েছে কংগ্রেস, বিদুথলাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), সিপিআই (এম) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)। সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, শিগগিরই এসব দলের কাছে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হবে।

বর্তমানে কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) ও আইইউএমএল দলগুলো ডিএমকে নেতৃত্বাধীন জোটের অংশ। গত ২৩ এপ্রিলের নির্বাচনে কংগ্রেস পাঁচটি এবং বাকি দলগুলো প্রত্যেকে দুটি করে আসনে জয়ী হয়েছে। কংগ্রেস ও তার মিত্ররা যদি বিজয়কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে টিভিকে সহজেই সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যমাত্রা পার করে সরকার গঠন করতে পারবে।

নির্বাচনে এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে-কে ক্ষমতাচ্যুত করেছে টিভিকে। ডিএমকে মাত্র ৫৯টি আসন পেয়ে এখন বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। এদিকে, বিজয় তাঁর দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন এবং সর্বসম্মতিক্রমে টিভিকে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।

বিজয় ও কংগ্রেসের সম্ভাব্য জোট নিয়ে জল্পনার মধ্যে কংগ্রেস সংসদ সদস্য শশীকান্ত সেন্থিল জানিয়েছেন, তামিলনাড়ুর স্বার্থকে প্রাধান্য দিয়ে দল একটি সম্মিলিত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, অনেক কিছু বিশ্লেষণের প্রয়োজন আছে। তবে তামিলনাড়ুর মানুষ একটি স্পষ্ট রায় দিয়েছেন এবং আমাদের তা মনে-প্রাণে গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কার সঙ্গে জোট বাঁধছেন থালাপতি বিজয়

আপডেট সময় ১২:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬