ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

কাপ্তান বাজারে যৌথবাহিনীর অভিযান, উচ্ছেদ ও জরিমানা

নিউজ ডেস্ক

সড়ক অবরোধ করে ব্যবসা করায় রাজধানীর কাপ্তান বাজার দিন-রাত থাকে যানজটের কবলে। এই সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদ করতে মঙ্গলবার অভিযানে নামে যৌথবাহিনী। এসময় সড়ক থেকে সরিয়ে দেয়া হয় দোকানপাট, হয়েছে জরিমানাও। তবে ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিয়েই চলে ব্যবসা।

অভিযান শুরু হলে ক্যামেরা দেখে দৌড়ে পালান মুরগী ব্যবসায়ীরা। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারের চিত্র এটি। সড়ক বন্ধ করে প্রতিদিন এভাবে চলে মুরগির অবৈধ বাজার।

অবৈধভাবে বসা এই বাজার উৎখাত করতে অভিযানে নামে নিরাপদ সড়ক আন্দোলনের আয়োজনে যৌথ বাহিনীর অভিযান। উচ্ছেদ করা হয় রাস্তার পাশের ব্যবসায়ীদের। এসময় জব্দ করা হয় বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা।

ব্যবসায়ীদের দাবি, ইজারা নিয়েই দোকানের অনুমোদন দিয়েছে সিটি করপোরেশন।

কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ীর দাবি, দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিতে হয় তাদেরকে।

অভিযান শেষে সড়কের উপরে রাখা ৫টি ট্রাককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ইজারার মেয়াদ পাড় হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, পাঁচটা গাড়িকে আমরা ৫ হাজার টাকা করে জরিমানা করেছি। ইজারার একটা মেয়াদ থাকে। এখন খাস কালেকশন করা হচ্ছে। ইজারার কার্যক্রম চলমান আছে। যদি তারা টেন্ডার ড্রপ করে ইজারা গ্রহণ করেন তাহলে তিনি টাকা উঠাবেন।’

অভিযানের এক পর্যায়ে রাস্তার পাশে রাখা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা। বাকবিতণ্ডায় জড়ান ছাত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাপ্তান বাজারে যৌথবাহিনীর অভিযান, উচ্ছেদ ও জরিমানা

আপডেট সময় ০৯:৪১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪