ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৫ জানুয়ারি ২০২৫-এর মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা। সরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে সোনালী ব্যাংকে এবং বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে এ টাকা জমা দিতে হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এসংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

২০২৫ সনের হজে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের উদ্দেশে এ পত্রে বলা হয়েছে- সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহনসহ সেবা সংক্রান্ত সকল চুক্তি সম্পন্ন করতে হবে। এ কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হজযাত্রীদেরকে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

আপডেট সময় ০৬:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪