ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন শেখ মেহেদি

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন শেখ মেহেদি। ক্যারিবিয়ান ব্যাটারদের ঘরের মাঠে আটকে রাখতে পেরেছেন এই অফ স্পিনার। তিন ম্যাচেই পাওয়ার প্লেতে দলকে ভালো শুরু এনে দেন তিনি। তাতে হয়েছেন সিরিজ সেরা।

সিরিজ সেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেদী বলেন, ‘বিপিএলে ও অন্যান্য দলে একসঙ্গে খেলায় পুরানকে খুব ভালো করেই জানি আমি। অফ স্পিনারদের বিপক্ষে পুরানের কাজ কঠিন হয়ে ওঠে, এটা জানি আমি। এটাই ছিল পরিকল্পনা এবং ভালোভাবে প্রয়োগ করে আমরা সফল হতে পেরেছি।’

প্রথম টি-টোয়েন্টির পর আক্ষেপ করে মেহেদী বলেছিলেন, ২০ ওভারের ক্রিকেট কিংবা ওয়ানডে কোথাও নিজের জায়গা পোক্ত না। বেশিরভাগ ক্ষেত্রেই দলের সমন্বয়ের কারণে মাঠের বাইরে থাকতে হয় তাকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজে সিরিজসেরা হওয়ায় দলে জায়গা পোক্ত হবে কিনা এমনটা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। মেহেদী জানান, দল নির্বাচনের প্রক্রিয়াটা তার হাতে নেই। তাই তার কাজ বোলার হিসেবে শুধু পারফর্ম করে যাওয়া।

ম্যাচ শেষে সাংবাদিকদের মেহেদী বলেন, ‘আপনি যেটা বললেন দল নির্বাচন তো আমার হাতে না। পারফরম্যান্স আমি চেষ্টা করতে পারি আর বাদ বাকি দেয়ার আল্লাহর ইচ্ছা। সিলেকশন আমার হাতে না কিন্তু আমার কাজ আমাকে করে যেতে হবে। বাকিটা নির্বাচকদের দায়িত্ব।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন শেখ মেহেদি

আপডেট সময় ০৯:৪৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪