ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তেল-গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। তার আগে শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইইউ’র প্রতি এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন এই রিপাবলিকান নেতা।

ট্রাম্প বলেন, ইইউ’কে বলেছি, আমাদের থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে। তা না হলে, পুরোপুরি শুল্ক আরোপ হবে!

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ট্রাম্প এরই মধ্যে কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টির শঙ্কা রয়েছে।

ইইউর একজন মুখপাত্র বলেছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। তিনি উল্লেখ করেন, ইইউ এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে তেল ও গ্যাস আমদানি করছে। তবে যদি যুক্তরাষ্ট্র উৎপাদন না বাড়ায় বা এশিয়ার মতো বড় ক্রেতাদের সরবরাহ সীমিত না হয়, তাহলে অতিরিক্ত আমদানি সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যমতে, এখনই যুক্তরাষ্ট্রের তেল-গ্যাসের বড় ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন।

২০২২ সালে ইইউ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করেছিল ৫৩ হাজার ৩৩০ কোটি ডলারের। বিপরীতে ইইউতে যুক্তরাষ্ট্রের রপ্তানি ছিল ৩৫ হাজার ৮০ কোটি ডলারের। ফলে সে বছর ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল ২০ হাজার ২৫০ কোটি ডলার।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক হুমকি ইউরোপীয় দেশগুলোতে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। এই শুল্ক ইইউর অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করতে পারে।আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আপডেট সময় ১১:২৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪