ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে

জেলা প্রতিনিধি

‘ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে আসে। তাই প্রজনন সময়ে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে আমরা দেশের চাহিদা মিটিয়ে ইলিশ বিদেশে রপ্তানি করতে পারবো।’
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শহরের বিআইডব্লিউটি মোড়ে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের জেলা কার্যালয়ে নবাগত পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান এসব কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পুলিশের আগের কার্যক্রম আর এখনকার কাজ এক হবে না। এ অঞ্চলে এখন যারা দায়িত্বে প্রায় সবাই নতুন। আমরা চাইবো বিগত দিনের সব কার্যক্রম পর্যালোচনা করে নতুনভাবে কাজ করার জন্য। নৌপথ সার্বিকভাবে নিরাপদ রক্ষার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও সেনাবাহিনীসহ টাস্কফোর্স এর অভিযান অব্যাহত থাকবে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করব।
সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদের পরিচালনায় বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে

আপডেট সময় ০৫:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪