ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

খুলনায় বাড়িতে ঢুকে গুলি, এক পরিবারের ৪ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনা ব্যুরো

বিয়ে নিয়ে বিরোধের জেরে খুলনায় ঘরে ঢুকে এক পরিবারের চারজনকে গুলিবিদ্ধ করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লবণচরার খাদিজাবাগ কৃষ্ণনগর শাহজালালনগরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাইছুল ইসলাম (২৪) ও ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা (২২)। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে দুটি মোটরসাইকেলযোগে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ করে বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ওই পরিবারের চারজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ ফাহিমা জানান, ‘তার সাবেক স্বামী ইমরানের সঙ্গে সাত-আট মাস আগে তালাক হয়ে যায়। তারপর নতুন করে বিয়ে করেন। তার সাবেক স্বামী লোকজন নিয়ে শ্বশুরবাড়িতে ঘুমের মধ্যে এলোপাতাড়ি গুলি করেন। এতে আমিসহ আমার শ্বশুর কাজী আনিসুর রহমান, শাশুড়ি ও ভাশুর গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ কাজী আনিসুর রহমান বলেন, ‘আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। ঘুমের মধ্যে ৪জনকে গুলি করেছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমা’র পায়ের গুলি বের করতে না পারায় তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদেরকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খুলনায় বাড়িতে ঢুকে গুলি, এক পরিবারের ৪ জন গুলিবিদ্ধ

আপডেট সময় ০৪:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬