ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস!

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের মাটিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের উপরেই সিলমোহর দিয়ে দিয়েছে আইসিসি।

তারপরও এই টুর্নামেন্ট নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না বিশ্ব ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থাটি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও অবশ্য কিছুটা আভাস পাওয়া গেল কবে শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র দেশটির গণমাধ্যমে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে, চলবে ৯ মার্চ পর্যন্ত। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে।

সূত্রটি আরও জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ লড়াইটি মাঠে গড়াবে ২৭ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতেরই বিপক্ষে, টুর্নামেন্টের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। আলোচনা অনুযায়ী, দুবাইয়ে হওয়ার কথা ম্যাচগুলো।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল হতে পারে ৪ মার্চ। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল। দুটি সেমিফাইনালের একটি পাকিস্তানে হলেও অন্যটি নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। এমনকি ৯ মার্চের ফাইনালে ভারত না উঠলেও সেটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস!

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ

আপডেট সময় ০২:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪