ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

নেত্রকোনার সোমেশ্বরী নদীতে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে রুয়েল রিছিল (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ফারাংপাড়া জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রুয়েল রিছিল দুর্গাপুর সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের আনুত সাংমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গেল কয়েকদিন ধরেই পানি বেড়েছে সোমেশ্বরী নদীতে। মঙ্গলবার পানি কমে যাওয়ায় রুয়ালসহ চার বন্ধু মিলে নদীতে মাছ ধরতে যান। বিকেলে জাল তুলতে গেলে চোরাবালির গর্তে পড়ে যান রুয়েল রিছিল। তার চিৎকার শুনে পাড়ে থাকা তিন বন্ধু তাকে উদ্ধার করতে গেলে তারাও গর্তে পড়ে যান। এসময় পার থেকে বিষয়টি দেখে স্থানীয় বাসিন্দা আলামিন দ্রুত নৌকা নিয়ে ছুটে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও স্রোতে ভেসে যান রুয়েল রিছিল। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।
নিখোঁজ রুয়েলের বন্ধু দারউইন মারাক বলেন, আমরা চার বন্ধু মিলে দুপুরে মাছ ধরতে নদীতে আসি। এসময় রুয়েল দু-তিনবার নদীতে জাল ফেলার পর হঠাৎ চিৎকার শুরু করে। চিৎকার শুনে দ্রুত তাকে উদ্ধার করতে গেলে আমরাও গর্তে পরে যাই। স্থানীয় এক ব্যক্তি আমাদের উদ্ধার করে। কিন্তু রয়েল নিখোঁজ হয়।
এ ব্যাপারে সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয় বলেন, খবর পাওয়ার পর আমি বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানাই। এরপর তারা এসে উদ্ধার কাজ শুরু করে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজের কোনো খোঁজ পাওয়া যায়নি।
দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার পরপরই স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করি। এরপর সন্ধ্যায় ময়মনসিংহ থেকে ডুবুরি দল এলে তারাও উদ্ধার কাজে যোগ দেয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনার সোমেশ্বরী নদীতে যুবক নিখোঁজ

আপডেট সময় ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪