ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আগামীকাল সকাল ১০.৩০ টায় হাসান আরিফের দাফন

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফকে আগামীকাল ২৩ ডিসেম্বর, সোমবার সকাল ১০.৩০টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

এ ছাড়া তাঁর সম্মানে আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

রোববার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, হাসান আরিফের মৃত্যুতে সোমবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সেইসঙ্গে তার রুহের মাগফেরাতের জন্য সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামীকাল সকাল ১০.৩০ টায় হাসান আরিফের দাফন

আপডেট সময় ১০:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪