ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে : রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করবে।

রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে “চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ ও প্লাস্টিক দূষণ রোধ” বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, পাহাড় কাটা বন্ধে পাহাড়ে সাইনবোর্ড লাগানো হবে এবং টহল বাড়ানো হবে। পাহাড় মালিকদের চিঠি দিয়ে পাহাড় না কাটতে সতর্ক করা হবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা আরও বলেন, পলিথিন উৎপাদনকারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। প্যাকেজিং পণ্যে বারকোড ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। বাজার ও সুপারশপে মোবাইল কোর্ট পরিচালনা এবং পলিথিন ভর্তি ট্রাক আটকানোর ওপর জোর দেন তিনি।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা বক্তব্য রাখেন।

সভায় চট্টগ্রাম বিভাগের সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা অনলাইনে অংশ নেন। তারা নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে আইন প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে : রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৯:২৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪