ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

টি-টোয়েন্টিতে সেরা দশে শেখ মেহেদী

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন শেখ মেহেদী। এমন পারফরম্যান্সের পর আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছিলেন ডানহাতি এই অফ স্পিনার। পরের দুই ম্যাচে নিয়েছেন আরও ৪ উইকেট। পুরো সিরিজে দারুণ বোলিংয়ে মেহেদীর শিকার মোট ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পেছনে বড় অবদানই রেখেছেন তিনি। এমন পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরাও।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে আলো ছড়িয়ে টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন মেহেদী। আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ১৩ ধাপ এগিয়েছেন তিনি। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছেন ডানহাতি এই অফ স্পিনার। বাংলাদেশের হয়ে এর আগে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানও সেরা দশে ছিলেন।

মেহেদীর মতো বোলিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। একটি ম্যাচে ডানহাতি এই পেসার ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন। এমন পারফরম্যান্সে ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন তিনি। আরেক পেসার হাসান মাহমুদ ২৩ ধাপ এগিয়েছেন তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে। আর তানজিম হাসান সাকিব ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে আছেন ৪৫ নম্বরে।

বল হাতে সময়টা ভালো গেছে রিশাদ হোসেনের। বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনার ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনে। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি। ২১ ধাপ এগোনো রিশাদ বর্তমানে আছেন ১৭ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শরিফুল ইসলাম ও মুস্তাফিজ। ফলে তারা দুজনই পিছিয়ে গেছেন।

৭ ধাপ পিছিয়ে ২৬ নম্বরে মুস্তাফিজ এবং ৫ ধাপ পেছানো শরিফুল আছেন ৮০ নম্বর অবস্থানে। পুরো সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছেন জাকের আলী অনিক। তিন ম্যাচে ১২০ রান করে সবার উপরে ছিলেন তিনি। যেখানে শেষ টি-টোয়েন্টিতে চার-ছক্কার বৃষ্টিতে অপরাজিত ৭২ রান করেছিলেন। তৃতীয় ম্যাচে হয়েছিলেন ম্যাচসেরাও। এমন পারফরম্যান্সে ৮৫ ধাপ এগিয়েছেন জাকের।

কেন উইলিয়ামসনের সঙ্গে যৌথভাবে ৮৭ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। তবে র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের। যেখানে চোটের কারণে ছিলেন না হৃদয় ও শান্ত। টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার রিয়াদের পিছিয়ে যাওয়া অনুমেয়ই ছিল। আর ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচে মাত্র ১৭ রান করায় এক ধাপ পিছিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টিতে সেরা দশে শেখ মেহেদী

আপডেট সময় ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪