ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

রেকর্ড ভাঙলো ‘তুফান’

নিজস্ব প্রতিবেদক

দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। অক্টোবর মাসেই প্রতিষ্ঠার ২০ বছর পার করে ফেলেছে প্রতিষ্ঠানটি। এ সময়ে মানসম্মত বাংলাদেশি সিনেমার পাশাপাশি বিদেশি সিনেমাও প্রদর্শন করে দর্শকদের কাছে এক আস্থার নাম হয়ে উঠেছে এই মাল্টিপ্লেক্সটি। এবার এই সিনেপ্লেক্সে হলিউড-বলিউড সিনেমাকে টপকে সবচেয়ে সফল সিনেমা হওয়ার গৌরব অর্জন করলো সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’।

চলতি বছর ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে শাকিবের বিপরীতে ছিলেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও দেশের মাসুমা রহমান নাবিলা। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘তুফান’ হচ্ছে এ বছর সবচেয়ে দর্শকনন্দিত সিনেমা। পাশাপাশি গত ২০ বছরে সিনেপ্লেক্সে যত সিনেমা প্রদর্শন হয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা সিনেমা হচ্ছে ‘তুফান’।

তাই ‘তুফান’কে ব্যবসায়িক হিসেবে ও দর্শক প্রশংসায় সব ভাবে সেরা মনে করে স্টার সিনেপ্লেক্স। তিনি আরও বলেন, ‘তুফান’ মুক্তির দুই মাস পর দেশে ছাত্র-জনতার আন্দোলন হয়। এতে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায়। এতে করে দেশের সব কিছুর পরিবর্তন ঘটে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে তুফান আরও কত মাইলফলক স্পর্শ করতো তার ঠিক নেই। তুফানের আগে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ লাভজনক সিনেমা ছিল ‘অ্যাভেটর’ এবং ‘জওয়ান’। চলতি বছর এ দু’টি সিনেমাকে টপকে শীর্ষে উঠে এসেছে ‘তুফান’।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রেকর্ড ভাঙলো ‘তুফান’

আপডেট সময় ১০:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪