ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল আমদানি

জেলা প্রতিনিধি ,দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে ৬ দিনে ৪০৫ ট্রাকে ১৬ হাজার ৪৯০ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি হয়েছে। দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারতীয় চাল আমদানি বেড়েছে হিলি বন্দরে দিয়ে। প্রতিদিন এই বন্দর দিয়ে ৩০ থেকে ৩৫ ট্রাক চাল আমদানি হলেও বর্তমানে তা বেড়েছে।

হিলি স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন জানান, গতকাল শনিবার ভারত থেকে ১১০টি ট্রাকে ৪ হাজার ৫৯৩ মেট্রিক টন চাল এই বন্দরে আমদানি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ৬৩ ট্রাকে ২ হাজার ৫৪১ মেট্রিক টন, মঙ্গলবার ৪৫ ট্রাকে ১ হাজার ৮৬০ মেট্রিক টন , সোমবার ৩৭ ট্রাকে ১ হাজার ৪২২ মেট্রিক টন, রোববার ৯৩ ট্রাকে ৩ হাজার ৭৪৯ মেট্রিক টন ও শনিবার ৫৭ ট্রাকে ২ হাজার ৩২৫ মেট্রিক টন চাল আমদানি হয়।

হিলিতে চালের খুচরা বাজার ঘুরে জানা যায়, মোটা জাতের ভারতীয় স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকা কেজি দরে। আর চিকন জাতের শম্পাকাটারি চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজি হিসেবে।

চাল আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, গত ১১ নভেম্বর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। প্রতিদিন চাল আমদানি হচ্ছে। চাল আমদানির আগে দেশের বাজার অস্থির ছিল। আমদানির ফলে বাজার স্বাভাবিক আছে। তবে এসব চাল শুল্কমুক্ত আমদানি হচ্ছে। আমরা ভারত থেকে বাসমতি ও নন বাসমতি চাল আমদানি করছি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার মেট্রিক টন চাল আমদানি

আপডেট সময় ০৩:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪