ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। এটি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ভূপাতিত করা সম্ভব হয়েছে। খবর এএফপির।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সে সময় ইসরায়েলের মধ্যাঞ্চলে কিছু সময়ের জন্য সাইরেন বেজে উঠেছে।

ইসরায়েলি জরুরি বিভাগের কর্মকর্তা মেগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, ওই ঘটনায় তারা কোনো হতাহতের খবর পাননি।

এর আগে গত বুধবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এর কয়েকদিন আগেই তেল আবিবে হুথিদের আরেকটি হামলায় ১৬ জন আহত হয়।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের সীমানায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। একটি ড্রোন ‘খোলা জায়গায়’ পড়েছে বলেও জানানো হয়। হামলার সময় গাজা উপত্যকার নিকটবর্তী দক্ষিণাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

অপরদিকে গত বৃহস্পতিবার ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত হয়। ওই হামলার সময় সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সেসময় প্লেনে ওঠার অপেক্ষায় ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০১:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪