ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ছাত্র-জনতার ঢল/ছবি- মাহবুব আলম
আগামী ১৫ জানুযারির মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘ফার্চ ফর ইউনিটি’ সমাবেশে একথা বলেন তিনি।

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্র জারি হওয়ার আগপর্যন্ত আপনারা পাড়া-মহল্লায় মানুষের কাছে যাবেন। তারা কী বলতে চায় সেসব কথা নিয়ে আসবেন।

তিনি বলেন, আমরা ৩ আগস্ট এই শহীদ মিনার থেকে এক-দফা ঘোষণা দিয়েছিলাম। এই অভ্যুত্থান অনেকেই মেনে নিতে পারেনি। এ জন্যই পুলিশ, সচিবালয়ে অনেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনাদের বলি আপনারা রিয়েলিটি মেনে নেন। খুনি হাসিনার এই দেশে পুনর্বাসন হবে না। আমরা তাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, সারাদেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়নি। সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

কোনো বিপ্লবীর গায়ে যদি হাত পড়ে, সরকারকে এর দায় নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। গত ১৬ বছর আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করেছে; সেগুলোর বিচার করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হতে থাকবো।

বক্তব্য শেষে হাসনাত ‘এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার’ স্লোগান দিতে থাকেন। বক্তব্যের শেষে তিনি বলেন, আপনাদের সাথে আবারও দেখা হবে ১৫ জানুয়ারিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে: হাসনাত

আপডেট সময় ০৬:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪