ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

২২ দিন বন্ধ থাকছে কোচিং সেন্টার, অমান্য করলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

এমবিবিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নতুন বছরের প্রথম দিন থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এমন নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা এ যাবৎকালে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে এবং স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন নীতি-নির্ধারণী মহল সজাগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সব সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা, সতর্কতা ও নিরপেক্ষতা নিশ্চিতকল্পে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার পত্রের আলোকে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সব পর্যায়ে ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ জন্য আইন প্রয়োগকারী সংস্থা সর্বদা সজাগ রয়েছে।

উল্লেখ্য, চলতি বছর ১৭ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া ডেন্টালের বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২২ দিন বন্ধ থাকছে কোচিং সেন্টার, অমান্য করলে কঠোর ব্যবস্থা

আপডেট সময় ০৩:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫