ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ক্যাচ ধরতে গিয়ে ভয়াবহ সংঘর্ষ, হাসপাতালে দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে ঘটে গেলো বড় এক দুর্ঘটনা। শুক্রবার পার্থ স্কর্চার্স এবং সিডনি থান্ডারের মধ্যকার ম্যাচে একটি ক্যাচ নেওয়ার চেষ্টায় ড্যানিয়েল স্যামস এবং ক্যামেরন ব্যানক্রফটের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। যার ফলে তাদের নেয়া হয়েছে হাসপাতাল।

ঘটনাটি ঘটে স্কর্চার্সের ইনিংসের ১৬তম ওভারে, যখন কুপার কনোলি লকি ফার্গুসনের একটি ডেলিভারিতে লেগ সাইডে শট খেলেন। স্যামস ইনফিল্ড থেকে বলের দিকে দৌড় দেন এবং ব্যানক্রফট আউটফিল্ড থেকে দৌড়ান। উভয়েই একে অপরকে দেখতে না পেরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের পর তারা দু’জনেই কিছুক্ষণ মাঠে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এবং থান্ডারের খেলোয়াড়রা দ্রুত মেডিক্যাল সহায়তার জন্য ডাক দেন।

ভয়াবহ এই ঘটনায় প্রায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল। স্যামসকে মেডিক্যাবে করে মাঠ থেকে বের করা হয়, আর ব্যানক্রফট রক্তাক্ত নাক নিয়ে মাঠ ছাড়েন।

থান্ডারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যে তারা সংজ্ঞাহীন ছিলেন না, কথা বলতে পারছিলেন, তবে তাদের কনকাশন এবং সম্ভাব্য ফ্র্যাকচারের লক্ষণ রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ক্যাচ ধরতে গিয়ে ভয়াবহ সংঘর্ষ, হাসপাতালে দুই ক্রিকেটার

আপডেট সময় ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫