ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০) ও শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। শব্দ শুনে স্থানীয়রা এসে দেখেন মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, ঘটনাস্থলে থেকে নিহত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০১:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫