ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ে আসছেন নতুন সেক্রেটারি

স্পোর্টস ডেস্ক

জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) নেই। গেল ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। এ সময়ের মধ্যে বিসিসিআইয়ের অন্তর্বর্তী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন দেবজিৎ সাকিয়া। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের নির্বাচিত সেক্রেটারি হতে যাচ্ছেন তিনি।

সাকিয়ার মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের ট্রেজারার নির্বাচিত হচ্ছেন প্রভতেজ ভাটিয়া।

গতকাল মঙ্গলবার প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন বিসিসিআইয়ের ইলেক্টোরাল অফিসার ও ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার অকাল কুমার জোতি। প্রকাশিত সেই তালিকায় উল্লেখিত দুই পদে আর কেউ মনোনয়ন জমা দেননি। যে কারণে আগামী ১২ জানুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে আগেভাগেই জিতে রয়েছেন সাকিয়া ও ভাটিয়া।

এর আগে গেল সপ্তাহে শেষ হয় মনোনয়ন দাখিলের সময়। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দুপুর ২টায় মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হলে বিকেল ৫টায় প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

এতদিন বিসিসিআইয়ের ট্রেজারারের দায়িত্ব করে আসছিলেন আশিষ শেলার। গেল ১৫ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্র রাজ্যের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই রাজনীতিক। এরপর থেকে বিসিসিআইয়ের ট্রেজারার পদটি শূন্য হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ে আসছেন নতুন সেক্রেটারি

আপডেট সময় ০১:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫