ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বাদ পড়লেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। জাতীয় দলের পর বিপিএলেও ব্যাট হাতে ছন্দে নেই। এবার ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকেও বাদ পড়লেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ঢাকা ক্যাপিটালস। লিটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দিপু। এ ছাড়া সবশেষ ম্যাচ খেলা হাবিবুর রহমান সোহানও নেই একাদশে।

লিটনের মতো বাজে সময়ে তার দল ঢাকা ক্যাপিটালসও। আসরে চার ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের মুখে দেখেনি শাকিব খানের ফ্র্যাঞ্চাইজিটি। আজ (বৃহস্পতিবার) জয়খরা কাটানোর লক্ষ্যে চিটাগংয়ের মুখোমুখি হচ্ছে ঢাকা।

এদিকে, ২ ম্যাচে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলের চারে আছে চিটাগং। এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।

থিসারা পেরেরা, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, স্টিফেন এস্কিনাজি, মুস্তাফিজুর রহমান, জেসন রয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত ও ফারমানউল্লাহ শাফি।

পারভেজ হোসেন ইমন, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাদ পড়লেন লিটন দাস

আপডেট সময় ০৭:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫