ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

উর্মির বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহি মামলা

খুলনা প্রতিবেদক

সাময়িক বরখাস্ত লালমনিরহাটের সহকারী কমিশনার (ভূমি) তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহিতা অভিযোগে মামলা হয়েছে।

খুলনা মহানগর হাকিম-২ এর আদালতে বুধবার দুপুরে শওকাত হোসেন নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে এক হাজার কোটি টাকার মানহানির অভিযোগ করা হয়েছে।

বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, “ফেইসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় এ মামলা করা হয়েছে।

“আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন। ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।”

বাদী এজাহারে বলেছেন, “তাপসী তাবাসসুম একজন সরকারি কর্মচারী হয়ে ফেইসবুকে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তার মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ।

“তিনি ওই মন্তব্য করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন এবং সরকারপ্রধানকে নিয়ে জনগণের মধ্যে ঘৃণাসহ বাজে মন্তব্য করে তা ফেইসবুকের মধ্যে ছেড়ে দিয়ে সরকার প্রধানের মানসম্মান নষ্ট করেছেন।”

সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলসহ অন্য শতাধিক পুরস্কারে ভূষিত এবং তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। আসামি ফেইসবুক স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে তার এক হাজার কোটি টাকা সম্মান ক্ষুণ্ন করেছেন বলেও এজাহারে বলা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উর্মির বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহি মামলা

আপডেট সময় ০২:২৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪