ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

রাজবাড়ী ও কু‌ষ্টিয়া জেলার বাস শ্রমিক‌দের দ্ব‌ন্দের জে‌রে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রোববার (১২ জানুয়ারি) সকালে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল শনিবার সকালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী লোকাল রাজমহল বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী অন্য একটি লোকাল বাসের ওভারটেকিং নিয়ে উভয় বাসের শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার পর বাস দুটি রাজবাড়ী মুরগি ফার্ম এলাকায় পৌঁছালে রাজবাড়ী জেলার বাস শ্রমিকদের একটি গ্রুপ কুষ্টিয়াগামী লোকাল বাসের শ্রমিকদের মারধর করেন। এর জের ধরে দুই জেলার মধ্যে গতকাল দুপুর ১টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, গতকাল শনিবার দুপুর ১টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাজবাড়ী থেকে ৫০টি লোকাল এবং ৩০টি দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা যাত্রীদের দুর্ভোগ দূর করতে চেষ্টা করছি।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন তারা। দুদিনের মধ্যে বাস চলাচলের বিষয়টি সমাধান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে বাস চলাচলের দাবি তাদের।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ

আপডেট সময় ১২:২১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫