ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

চার দিনের টানা ছুটি শুরু, আজ বন্ধ থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত ছুটি কাটাবেন। দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো এবং সঙ্গে দুদিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে এ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার।

দুর্গাপূজার সময় শুধু বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকে। এবার পূজায় বিজয়া দশমীর ছুটি আগামী রোববার (১৩ অক্টোবর)। বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করায় এবার পূজায় একদিন বাড়তি ছুটি পাওয়া যাচ্ছে।

এরই মধ্যে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজার ছুটি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। বৃহস্পতিবারের পর শুক্র ও শনিবার (১১ ও ১২ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। আর রোববার (১৩ অক্টোবর) থাকবে বিজয়া দশমীর ছুটি।

এ দিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটির অংশ হিসেবে  আজ দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের নির্দেশনা জারি করা হয়েছে।

তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চার দিনের টানা ছুটি শুরু, আজ বন্ধ থাকবে ব্যাংক

আপডেট সময় ১২:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪