ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সেঞ্চুরি হাঁকিয়ে বিপিএলের নতুন ইতিহাস লিখলেন বিজয়

স্পোর্টস ডেস্ক

খুলনা টাইগার্সের বিপক্ষে গতকাল রোববারের ম্যাচটি জিততে শেষ ওভারে দুর্বার রাজশাহীর দরকার ছিল ১৭ রান। কিন্তু সমীকরণ মেলাতে পারেনি রাজশাহী। ২০তম ওভারে খুলনার পেসার হাসান মাহমুদের কাছ থেকে তারা বের করতে পারে মাত্র ৯ রান। ফলে এনামুল হক বিজয়ের রাজশাহী হারে ৭ রানে।

সেঞ্চুরি পূর্ণ করতে শেষ ওভারে বিজয়ের দরকার ছিল ৯ রান। তিনি সেই রান করতে পেরেছেন। তবে দলকে জেতাতে না পারার আক্ষেপ রয়ে গেছে ডানহাতি ব্যাটারের।

৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১০০ রান করেন বিজয়। দলের জন্য এই সেঞ্চুরি কাজে না লাগলেও বিপিএলের নতুন ইতিহাস ঠিকই লিখে ফেলেছেন তিনি। চলতি বিপিএলে সবমিলিয়ে এটি টুর্নামেন্টের সপ্তম সেঞ্চুরি। এর আগে দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের এক আসরে এত বেশি সেঞ্চুরি হয়নি।

বিজয়ের আগে চলতি বিপিএলে সেঞ্চুরি করেছেন আরও ৬ জন।

তারা হলেন- চিটাগং কিংসের উসমান খান (রাজশাহীর বিপক্ষে ১২৩), ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরারা (খুলনা টাইগার্সের বিপক্ষে ১০৩), রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস (সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১১৩), একই ম্যাচে রাজশাহীর বিপক্ষে ঢাকার লিটন দাস (১২৫*) ও তানজিদ হাসান তামিম (১০৮) ও চিটাগংয়ের গ্রাহাম ক্লার্ক (খুলনার বিপক্ষে ১০১)।

এর আগে ২০১৯ সালের আসরে ৬টি সেঞ্চুরি হয়েছিল। এতদিন এটিই ছিল এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড।

ওই আসরে সেঞ্চুরি করেছিলেন- রাজশাহী কিংসের লাউরি ইভানস (১০৪), রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস (১০০), রংপুরের রাইলি রুশো (১০০), কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এভিন লুইস (১০৯), রংপুরের এবিডি ভিলিয়ার্স (১০০) ও কুমিল্লার তামিম ইকবাল (১৪১*)।

২০২৩, ২০২২ ও উদ্বোধনী আসর ২০১২ সালে সেঞ্চুরি হয়েছিল ৪টি করে। আর ২০২৪, ২০১৯-২০, ২০১৭ ও ২০১৩ সালে তিনবার ব্যক্তিগত ইনিংস তিন অংক ছুঁয়েছিল।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেঞ্চুরি হাঁকিয়ে বিপিএলের নতুন ইতিহাস লিখলেন বিজয়

আপডেট সময় ১২:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫