ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আসিফ (২১), জান্নাতুল মীম (২২), আবরার (২৩), আল-আমিন (২৩), ইমরান (২৩), মাসুদ (২২) ও মো. আফসার উদ্দিন (২২)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা দীপ্ত বলেন, গতকাল ডেমরা থানা এলাকায় মতবিনিময় সভা ছিল। সভা শেষে বের হওয়ার সময় একজনকে মারধর করা হয়। ওই ঘটনা নিয়ে রূপায়ন ট্রেড সেন্টারের দোতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা ছিল। এসময় কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ ও নাঈমুর রশিদসহ আরো অনেকেই কক্ষের শাটার বন্ধ করে হামলা চালায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বাংলামোটর থেকে আহত হয়ে সাতজন এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

পরিদর্শক ফারুক আরো বলেন, ‘‘তাদের হাত, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’’

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

আপডেট সময় ০৭:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫