ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ম্যানসিটিকে বিপদে রেখে ক্লাব ছাড়লেন ওয়াকার

নিউজ ডেস্ক

সময়টা ২০১৭ সালের ১৪ জুলাই। টটেনহ্যাম হটস্পার থেকে ইংলিশ রাইট-ব্যাক কাইল ওয়াকার ম্যানচেস্টার সিটি ছেড়ে রেকর্ড ৫০ মিলিয়ন পাউন্ডে যোগ দিলেন ম্যানচেস্টার সিটিতে। একজন ২৬ বছর বয়সী ডিফেন্ডারকে বিক্রি করে এর বেশি আর কী আশা করা যায়? তবে হলো ঠিক উল্টো! স্পার্স ফ্যানদের অসম্ভব মন খারাপ। দলটির সভাপতি ড্যানিয়েল লেভিকে দুয়ো দিতে ছাড়ল না নর্থ লন্ডনের ক্লাবটির সমর্থকরা।

একজন ফুটবলারের ক্লাব পর্যায়ের ক্যারিয়ারে যত শিরোপা জেতা সম্ভব, ম্যানসিটিতে যোগ দিয়ে সবই অর্জন করে ফেলেছেন ওয়াকার। এরপর সিদ্ধান্ত নিলেন নতুন চ্যালেঞ্জ গ্রহণের। সেই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি, ২০২৫) এই ৩৪ বছর বয়েসী রাইট-ব্যাক চলতি মৌসুমের বাকি সময়ে জন্য এসি মিলানে নাম লেখালেন। আপাতত ধারে খেলবেন, আসছে গ্রীষ্মে তার চুক্তি পাকাপাকি হওয়ার কথা।

এমন এক সময়ে ওয়াকার ম্যানসিটি ছাড়ছেন যখন ক্লাবটি শেষ ৯ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থা অতিক্রম করছে। ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের পঞ্চম স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ঘরোয়া লিগে তাও সেরা চারের লড়াইয়ে আছে গার্দিওলার দল। তবে ইউরোপের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা হারলে দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হবে সিটি।

ওয়াকার স্পার্স ছেড়ে ম্যানসিটির জার্সি গায়ে জড়ানোর পর কেটে গিয়েছি ৮টি বছর। এই ডিফেন্ডার সিটির জার্সিতে ৩১৯ ম্যাচ খেলে করেছেন ৬ গোল এবং করিয়েছেন ২৩টি। ক্যারিয়ারের অন্তিম লগ্নে থাকলেও এখনো বদলায়নি তার কার্যকারীতা। এজন্যই ওয়াকারকে মিস করবেন কি না, এমন প্রশ্নে গার্দিওলার ডুবে যান হতাশায়। ঠিক ৮ বছর আগে স্পার্স ফ্যানরা যেভাবে কষ্টে ডুবেছিল।

মিলানে যোগ দিয়ে সিটির প্রতি ইনস্টাগ্রামে বিদায়ী বার্তাও দিয়েছেন ওয়াকার, “অনেককেই ধন্যবাদ। কোচিং স্টাফ থেকে শুরু করে ক্লাবের সঙ্গে সংস্লিষ্ট সবাইকে। আপনাদের কারণে প্রতিটি দিন উপভোগ্য হয়েছে, নিজেদের সেরাটা দিতে পেরেছি। সতীর্থদের বলছি, সিটির দরজা দিয়ে প্রথম পা রাখার মুহূর্ত থেকেই নিজের ঘর মনে হয়েছে। দারুণ সব স্মৃতি এবং যেসব সাফল্য আমরা ভাগ করে নিয়েছি, সেসবের জন্য ধন্যবাদ। তোমরা আমার বন্ধু, কিন্তু সারা জীবনের পারিবারিক সদস্যও। পেপ গার্দিওলাকে বলছি, আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ এবং ২০১৭ সালে আমাকে নিয়ে আসতে বহু কাঠখড় পোড়ানোর জন্যও। আমরা একসঙ্গে ১৭টি ট্রফি জিতেছি এবং আপনার নির্দেশনাতেই আমি খেলোয়াড় হয়ে উঠতে পেরেছি। চিরজীবন কৃতজ্ঞ থাকব।”

ইংল্যান্ডের জার্সিতে ৯৩ ম্যাচ খেলা এই রাইট-ব্যাক মিলানে সতীর্থ হিসেবে পাচ্ছেন স্বদেশি ফিকায়ো তোমোরি, রুবেন লফটাস-চিক ও ট্যামি আব্রাহামকে। ৭ বার চ্যাম্পিয়নস লিগ জেতা মিলানে যোগ দিয়ে ওয়াকার জানান, “আমি মিলানে যোগ দিতে পেরে গর্বিত। এটা এমন একটি ক্লাব যার অনেক উজ্জ্বল ইতিহাস আছে। মিলানের জার্সি পরা সম্মানের বিষয়।”

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যানসিটিকে বিপদে রেখে ক্লাব ছাড়লেন ওয়াকার

আপডেট সময় ০৫:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫