ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

পরিবেশ উপদেষ্টা

জলবায়ু তহবিল সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিসিডিপি চালু করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। এ লক্ষ্যে জলবায়ু তহবিল সংগ্রহ ও সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি) চালু হয়েছে ।

রোববার (২৬ জানুয়ারি) পানি ভবনে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিডিপি কর্মশালায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিসিডিপি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি কম-কার্বন ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করবে। এ তহবিল সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং একই প্রকল্পের পুনরাবৃত্তি এড়াতে হবে।

উপদেষ্টা আরও বলেন, বিসিডিপি সরকারের, বেসরকারি খাতের এবং উন্নয়ন সহযোগীদের একত্রে কাজ করার সুযোগ তৈরি করবে। এ উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন— পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ। পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. শাহাব উদ্দিন এবং এডিবির কান্ট্রি অপারেশনস প্রধান নাও ওন কিম আলোচনায় অংশ নেন।

মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন- পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জলবায়ু পরিবর্তন ড. ফাহমিদা খানম।

কর্মশালার শেষ পর্যায়ে বিসিডিপি ওয়েব পোর্টাল ও সচিবালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকার, উন্নয়ন সহযোগী, এনজিও এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এডিবির দক্ষিণ এশিয় বিভাগের মহাপরিচালক তাকেও কোনিশি পরিবেশ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, বাংলাদেশে সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নে এডিবি তহবিল সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পরিবেশ উপদেষ্টা

জলবায়ু তহবিল সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিসিডিপি চালু করা হয়েছে

আপডেট সময় ০৬:৩৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫