ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

যশোরে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নারীসহ নিহত ২

জেলা প্রতিনিধি

যশোরের মনিরামপুরে যশোর-চুকনগর মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের আরও দুই যাত্রী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের মনিরামপুর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যশোর-চুকনগর মহাসড়কে একটি মালবাহী ট্রাক যশোর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) মারা যান। হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫) নামে আরেক যাত্রী মারা যান।

এ ছাড়া নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী শিশু গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া অন্যদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রুপা নামের অপর এক গৃহবধূ মারা যান।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মনিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যশোরে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নারীসহ নিহত ২

আপডেট সময় ০৭:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫