ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

উন্নত চিকিৎসার জন্য অভ্যুত্থানে আহত আরো ৬ জন থাইল্যান্ডে

নিজস্ব প্রতিবেদক

অভ্যুত্থানে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার ,বেলা ১১ টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়। এদের ৩ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৩ জন ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য ২২ জনকে বিদেশে পাঠানো হয়। এ নিয়ে অভ্যুত্থানে আহত ২৮ জনকে বিদেশে পাঠানো হলো।

সিএমএইচ থেকে যে ৩ জনকে পাঠানো হয়েছে তারা হলেন- মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে ৩ জনকে পাঠানো হয়েছে তারা হলেন রাজিব (৩৬), মিজানুর রহমান ও হাফিজুর রহমান হাবিব।

আন্দোলনের সময়ে মোহাম্মদ ইসরাফিলের বাম হাতে গুলি লাগে। এতে তার বাম হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে হাড় ভেঙে গেছে। রোমান ঢালি ও তাহসান হোসেনের পিঠে গুলি লেগেছে। এতে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। হাফিজুর রহমান হাবিবেরও পুলিশের গুলিতে স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। রোবটিক ফিজিওথেরাপির জন্যই তাদের পাঠানো হয়েছে।

রাজিবের (৩৬) মাথায় গুলি লাগে। অপারেশনের পরেও তার অবস্থা উন্নতি হচ্ছে না। তাই তাকে পাঠানো হয়েছে। মিজানুর রহমানের গুলি লেগে তার মুখ মন্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। অপারেশনের জন্য তাকে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উন্নত চিকিৎসার জন্য অভ্যুত্থানে আহত আরো ৬ জন থাইল্যান্ডে

আপডেট সময় ১২:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫