ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

চলতি বছরে চালু হচ্ছে চার ক্যানসার হাসপাতাল: অধ্যাপক সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরে দেশে চারটি ক্যানসার হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। একই সঙ্গে ক্যানসার হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোতেও রোগীদের জন্য দরকারি যন্ত্রপাতি দ্রুত আমদানি করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জনসংখ্যা ভিত্তিক ক্যানসার পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

নিত্য-নতুন জ্ঞান তৈরিতে গবেষণার বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, পৃথিবীর ৯৯ শতাংশ পিএইচডি গবেষক এবং তার সুপারভাজার ছাড়া তৃতীয় কোনো মানুষের কাজে আসে না। এ রকম গবেষণা বিএসএমএমউ আর করতে চায় না। বিএসএমএমইউ থেকে সেই গবেষণা পরিচালনা করা উচিত যা রোগীদের কল্যাণে কাজে আসে বা যেসব গবেষণা দেশের মানুষের ও দেশের রোগীদের উপকার হবে। সেক্ষেত্রে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, জনগণের টাকায় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণা কোথায় ছাপা হয়, কী গবেষণা হয় তা জানাতে হবে। গবেষণা মানুষের জন্য হতে হবে।

এছাড়া দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ টাকার ওষুধ উৎপাদন করে, সমপরিমাণ বিদেশ থেকেও আমদানি করতে হয় বলে অনুষ্ঠানে জানান অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চলতি বছরে চালু হচ্ছে চার ক্যানসার হাসপাতাল: অধ্যাপক সায়েদুর রহমান

আপডেট সময় ০৮:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫