ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সপ্তাহখানেকের মধ্যে গণহত্যার শুরু: আসিফ নজরুল

সিরাজগঞ্জ প্রতিনিধি

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারকাজ সপ্তাহখানেকের মধ্যে শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সপ্তাহখানেকের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল প্রস্তুত করা হবে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ নজরুল।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘গণহত্যার বিচারকাজ এরইমধ্যে শুরু হয়ে গেছে। প্রায় এক মাস আগে আমাদের প্রসিকিউশন টিম গঠিত হয়েছে। দু’সপ্তাহ আগে ইনভেস্টিগেশন টিমও গঠিত হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের প্রচুর আলামত পেয়েছি। অচিরেই আমরা জুলাই-আগস্ট মাসের পৈশাচিক গণহত্যার বিচার শুরু করবো। তখন দেখবেন আমাদের অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হয়ে যাবে।’
এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু ও জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সপ্তাহখানেকের মধ্যে গণহত্যার শুরু: আসিফ নজরুল

আপডেট সময় ১২:২৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪