ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

নিউজ ডেস্ক

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের খবর ছড়িয়ে পড়তেই গোটা বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়ায়। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। আর সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা সেই ফ্লেক্স থেকে আগুনের শিখা দাউদাউ করে জ্বলে ওঠে। সেখান থেকে আগুন আবর্জনা ফেলার ডাস্টবিনে লাগে।

ঘটনাস্থলে উপস্থিত বিমানবন্দরের কর্মীরা নিজেদের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ দমকল বিভাগকেও খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন বিমানবন্দরে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সেসময় প্লেন ওঠানামাসহ বিমানবন্দরের অন্যান্য কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

আপডেট সময় ০৮:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫